সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
‘নয়ন ভরা জল গো তোমার’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল ফরিদপুরের ‘লাইলী খালা’ ‘হোম ইকোনমিক্স’-এর চলচ্চিত্র সংস্করণে জুলিয়া রবার্টস ‘ব্যাকরুমস’-এর মুক্তির তারিখ পেছাল টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের ১০ জনই ফেরিওয়ালা ব্যাচভিত্তিক গ্রুপিং, ‘ট্যাগিং’ আর ফেসবুক অপপ্রচার : ভুল সিদ্ধান্তে পুলিশ প্রশাসনে অসন্তোষ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

আসল আসামিদের বাঁচাতেই বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পঞ্চগড়ের সহিংসতা সরকারের পাতানো ঘটনা। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতেই এ ঘটনা ঘটেছে। এর দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগের নেতারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আসল আসামিদের আড়াল করতেই বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।

সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে জেলা বিএনপির বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, না করলে জনগণ তা মনে রাখে এবং সময় এলে জনগণই তার উচিত জবাব দেয়।  বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর একে অন্যের প্রতি অনাস্থা, তাতে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র সমাধান। যার মাধ্যমে আমরা এই রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারি এবং সবার অংশীদারত্বে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট করে বলেছেন— আপনার আশপাশের লোকেরা এই সহিংসতার সঙ্গে জড়িত। তার মধ্যে আব্দুর রহমানের নাম এসেছে। কিন্তু তাদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। সহসভাপতি আল মামুন, সহসভাপতি ওবায়দুল্লাহ হক মাসুদ, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৩,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit