রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

দুর্গাপুরে আন্তজার্তিক নারী দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ডিএসকে এর সহযোগিতায় আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সর্বস্তরের অংশগ্রহনে এক মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-রাজীব-উল আহসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুর্শিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, আদিবাসী নারীনেত্রী লুদিয়া রুমা সাংমা, এনজিও কর্মকর্তা শামীম কবীর, ডিএসকে এর প্রকল্প ব্যবস্থাপক রুপন কুমার সরকার, কিশোর কিশোরী ক্লাবের প্রতিনিধি শাহীন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশের উন্নয়নকে টেকসই করতে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit