বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

খাগড়াছড়ি মাইনী ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে যোগাযোগ বন্ধ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার  মাইনী  ব্রিজ ভেঙ্গে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে যাওয়ার কারনে দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে  যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ মার্চ ২০২৩ইং ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাইনী ব্রিজ ভেঙে পরার কারনে  সাজেকের পর্যটকরা দুর্ভোগে পড়েছেন। তবে ছোট আকারের যান, পিকআপ বিকল্প সেতু দিয়ে চলাচল করছে। দীঘিনালা থেকে সাজেক ও বাঘাইছড়ি সড়কে পণ্যবাহী ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় দোকানদার তরুণ জ্যোতি চাকমার জানান, সকালে পাথর বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হচ্ছিল। এ সময় সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এখন যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ব্রিজ ভেঙে পড়ায় দুপাশের পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন  ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান খাগড়াছড়ি পুলিশ মো. নাইমুল হক, দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit