বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
বসনিয়ার অধিনায়ক কি সত্যিই কোচের স্ত্রীকে চুমু দিয়েছেন সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী / সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সকালের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের সালমান খানের অ্যাকশন ড্রামায় যুক্ত হলেন অরবিন্দ স্বামী ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা? সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোতে যোগদানের ফিনল্যান্ডের প্রস্তাবকে ত্বরান্বিত করার লক্ষে দেশটি মঙ্গলবার সংসদীয় বিতর্ক শুরু করেছে। দেশটির রাশিয়ার সাথে বিস্তৃত সীমানা রয়েছে। এ সীমানা ইউরোপের দেশগুলোর সাথে রাশিয়ার থাকা বৃহত্তম সীমান্তের অন্যতম। প্রতিবেশি দেশ ও সামরিক অংশীদার সুইডেনকে ছাড়াই তারা এক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।

মস্কোর ইউক্রেন আগ্রাসনে উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড ও সুইডেন তাদের কয়েক দশকের সামরিক নীতি থেকে বেরিয়ে আসে এবং গত বছরের মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) যোগদানের জন্য আবেদন করে।

কিন্তু স্টকহোমের তুলনায় কম কূটনৈতিক প্রতিবন্ধকতার সম্মুখীন হেলসিঙ্কি এক্ষেত্রে ফিনল্যান্ডের এপ্রিলের সাধারণ নির্বাচনের আগেও এগিয়ে যেতে প্রস্তুত বলে মনে হচ্ছে। কারণ, দেশটির জনমতও আটলান্টিক সামরিক জোটের সদস্যপদ পাওয়ার পক্ষে রয়েছে।

ন্যাটোর ৩০ সদস্য দেশের মধ্যে কেবলমাত্র দু’টি ছাড়া সকলেরই ফিনল্যান্ড ও সুইডেনের সদস্যপদ পাওয়ার পক্ষে সমর্থন রয়েছে। এক্ষেত্রে হাঙ্গেরি এবং বিশেষকরে তুরস্ক সমর্থন জানানোর বাইরে রয়েছে।

ফিনল্যান্ডের অনেক পার্লামেন্ট সদস্য আইন প্রণয়নের ওপর জোর দিয়ে বলেছেন, ফিনল্যান্ড ২ এপ্রিল নির্বাচনের আগে পাস হতে চলা ন্যাটোর চুক্তির শর্তাবলী মেনে নিয়েছে।

ফিনল্যান্ড মঙ্গলবার বিলটি নিয়ে বিতর্ক করবে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সফরের সাথে মিল রেখে তারা এ আলোচনা করতে যাচ্ছেন। এ সফরকালে তিনি  প্রধানমন্ত্রী সানা মারিন এবং প্রেসিডেন্ট সাউলি নিনিসটোরের সাথে সাক্ষাত করবেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit