সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

খাগড়াছড়িতে মর্টারশেল, এ কে ৪৭রাইফেল গোলাবারুদ সহ ৫পাহাড়ি সন্ত্রাসী আটক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে নিরপত্তা বাহিনী। টানা চার ঘণ্টার এ অভিযানকালে মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে আটক সন্ত্রাসীদের নাম-পরিচয় জানা যায়নি শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩ইং ) ভোর ৪টার দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। টানা চার ঘণ্টা অভিযান শেষে ওই বাড়ি থেকে পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।
অভিযানকালে এ কে ৪৭ রাইফেল একটি, পয়েন্ট ২২ মিলিমিটার রাইফেল একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল ১টি, এলজি অ্যামোনেশন ৩৬ রাউন্ড, লং ব্যারেল ১টি, মর্টারশেল ৪টি, এ কে ৪৭ অ্যামোনেশন ৭ রাউন্ড, এম-১ রাইফেল একটি, এম-১ অ্যামোনেশন ২৪ রাউন্ড ও মাইন তৈরির সরঞ্জামাদি ছাড়াও ওয়াকিটকি ২টি, বান্ডুলার ৬টি, ইউনিফর্ম ৫ জোড়া, মোবাইল সেট ৬টি, কাচের বোতল ৩৭টি ও ভারতীয় মুদ্রা ১১০ রুপি উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পাহাড়ের একটি স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে গুইমারা রিজিয়নের অধীন মানিকছড়ি-ফটিকছড়ির সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকার বাসিন্দা রমজান আলীর পরিবারকে জিম্মি করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ওই বাড়িতে অবস্থান গ্রহণ করে। তিনদিন ধরে রমজান আলী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের না হলে স্থানীয়রা খবর নিয়ে বিষয়টি জানতে পেরে নিরাপত্তা বাহিনীকে জানান।
এ সময় বসতঘরের চৌকির নিচে স্তূপ করে রাখা মর্টারশেল ও এ কে ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া জিম্মি অবস্থায় থাকা রমজান আলীর পরিবারের পাঁচ সদস্যকেও উদ্ধার করা হয়।নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক পাঁচ স্বশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী সহ  মর্টারশেল  এ কে ৪৭ রাইফেল সহ  বিপুল পরিমাণ গোলাবারুদ  উদ্ধার করে  চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit