সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

জাভেদ আখতারকে ‘অমানবিক’ বললেন জাফর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সাহিত্যানুষ্ঠানে জাভেদ আখতার দাবি করেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানই দায়ী। ২৬/১১ প্রসঙ্গ টেনে জাভেদ বলেন, ওই হামলায় হামলাকারীরা অন্য দেশ থেকে আসেনি। তারা এখনও পাকিস্তানের মাটিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে।

এ সময় জাভেদ আরও বলেন, এ বিষয়টি যদি ভারতীয়দের মনে ক্ষোভের সৃষ্টি করে, তবে তা পাকিস্তানিদের অনুভব করা উচিত। তা ছাড়া ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে রক্তাক্ত হয় দুই দেশের শিল্পীরা, যা মোটেও উচিত নয়। জাভেদের এমন মন্তব্য শুনে পাকিস্তানিরা করতালি দিয়ে তা সমর্থন জানান।

ওই অনুষ্ঠানের মঞ্চে লাহোরবাসী সবাই এ বক্তব্য মেনে নিলেও পাকিস্তানের বর্ষীয়ান তারকারা এ বিষয়টিকে ভালো চোখে দেখেননি। উল্টো পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানেরই নিন্দার বিষয়টিকে পাকিস্তানবাসীর সমর্থনকেও বাঁকা চোখে দেখছেন।

এ বিষয়টি নিয়ে প্রতিবাদী স্বর শোনা যাচ্ছে ভারতে জনপ্রিয় পাকিস্তানের গায়ক আলি জাফরও। জাফর বলেছেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য গীতিকার জাভেদ পাকিস্তানকে দায়ী করেছেন। এ বিষয়টি ‘অমানবিক’ এবং ‘অযৌক্তিক’।

আলি জাফরের এমন মন্তব্যের পর ভারতীয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন গায়ক আলি জাফর। নেটিজেনদের দাবি, আলি জাফরসহ অনেক পাকিস্তানি শিল্পীকেই ভারতের মাটিতে অনুষ্ঠান করার সুযোগ দেয় ভারত, যা পাকিস্তান কখনোই করে না। এ বিষয়টিও ভেবে দেখার সময় হয়েছে বলে মনে করছেন ভারতীয় নেটিজেনরা।

সূত্র: বলিউড হাঙ্গামা

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit