সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

বাংলাদেশে পাঠান সিনেমার মুক্তি, চটলেন পরিচালক ঝন্টু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির পক্ষে সায় দিয়েছে ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের ১৯টি সংগঠন। গত রবিবার এইসব সংগঠনের জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ একটি চিঠি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের হাতে তুলে দেয়। এরপর তারা জানায়, শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানিতে তাদের কোনো আপত্তি নেই। তথ্যমন্ত্রীও বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

তবে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। গতকাল মঙ্গলবার ঝন্টু সাংবাদিকদের বলেন, ‘আমরাই একমাত্র জাতি, ভাষার জন্য গুলি খেয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও এই নজির নেই। এ জন্য মাথা উঁচু করে আমরা কথা বলি। আমার দেশে উর্দু-হিন্দি ছবি চলবে কেন?’ 

ঝন্টুর বিশ্বাস প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠান সিনেমা মুক্তির অনুমতি দেবেন না। অতীত স্মৃতি হাতড়ে ঝন্টু বলেন, ‘‘অনেক দিন আগে এ দেশে যখন উর্দু-হিন্দি ছবি চলছিল, তখন আমরা চলচ্চিত্রের অনেকেই বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলাম। বলেছিলাম, এ দেশে উর্দু-হিন্দি ছবি চলুক, আমরা চাই না। বঙ্গবন্ধু তখন বলেছিলেন, “যা তাহলে চলবে না।’”

ঝন্টুর দাবি, বঙ্গবন্ধু এ কথাও বলেছিলেন, “‘তোরা কটি ছবি দিতে পারবি?” তখন আমরা বলেছিলাম, প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি দিতে পারব। তখন তিনি দৃঢ় কণ্ঠে আমাদের বলে দিলেন, “যা হিন্দি চলবে না।”’

বর্তমান সময়ে লোকসান হওয়ায় অনেক সিনেমাহল বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সিনেমাহল আগেই বন্ধ হয়ে গেছে।

এই প্রসঙ্গ টেনে  একপর্যায়ে সংবাদকর্মীদের একজন ঝন্টুর কাছে জানতে চান ‘তাহলে কি আপনারা সিনেমা দিতে ব্যর্থ হচ্ছেন?’ আর এমন প্রশ্নে ক্ষেপেন ঝন্টু। উত্তেজিত হয়ে বলেন, ‘তুমি তো আক্রমণাত্মক। তুমি অ্যাটাক করার জন্য প্রশ্ন করো। তুমি আর প্রশ্নই করবে না। এসব কথা বলো কেন তুমি? কেন ব্যর্থ হবো? ব্যর্থতার কী বোঝো তুমি?’

এরপর ওই সংবাদকর্মী তাকে বলেন, ‘তথ্যমন্ত্রী তো হিন্দি ছবির ব্যাপারে মত দিয়েছেন।’ এ কথা শুনে তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী যদি অনুমতি দেন, আমরা প্রতিবাদ করব। আমাদের কথা তারা শুনবেন। না শুনলে বাঙালিরা মেনে নেবে না। এর বিরুদ্ধে কথা বলবে।’

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit