মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে শর্মিলা ঠাকুরের ক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অল্প সময়ের মধ্যেই বলিউডে কাজের সুযোগ পেয়ে গিয়েছিলেন শর্মিলা। তার প্রতিভা বুঝতে দেরি হয়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। খুব কম সময়ের মধ্যেই বি টাউনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি এই বঙ্গ তনয়ার রূপ এবং সৌন্দর্যেও মুগ্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ ইন্ডাস্ট্রি।

কয়েক দশক বলিউডে রাজত্ব করার পর অবশ্য ধীরে ধীরে সিলভার স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকেন শর্মিলা। তবে অনেকটা সময় ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে দূরে থাকার পর ফের অভিনয়ে ফিরছেন তিনি। ক্যারিয়ারের এই নতুন ইনিংস শুরুর আগেই এবার একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শর্মিলা।

সাইফ আলি খানের মা বলেন, বলিউড এখনও অভিনেত্রীদের বয়স নিয়ে খুঁতখুঁতে রয়েছে। প্রথম সারির অভিনেত্রী হলেও তার জন্য কোনো যোগ্য চরিত্র নেই। শর্মিলার কথায়, ‘অমিতাভ বচ্চন, অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতাদের জন্য এখনও বিশেষ চিত্রনাট্য লেখা হয়। তবে ওয়াহিদা রহমানের কথা ভেবেই দেখা হয় না।’ দর্শকের কথা মাথায় রেখেই পরিচালকরা সবটা করেন, তা তিনিও জানেন। কিন্তু পরিচালকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত বলে মনে করেন শর্মিলা।

এক দশকেরও বেশি সময় রুপালি পর্দা থেকে দূরে সরে থাকার পর রাহুল চিত্তেলার ‘গুলমোহর’ ছবির হাত ধরে ফের পর্দায় ফিরছেন শর্মিলা। ছবিতে তার সঙ্গে থাকবেন মনোজ বাজপেয়ী, সুরজ শর্মা, আমোল পালেকরের মতো শিল্পীরা। বাত্রা পরিবারের একাধিক প্রজন্মের কাহিনি এ ছবিতে দেখানো হবে।

সূত্র: বং ট্রেন্ড

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit