বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

কাজ করেন রেস্টুরেন্টে, টিকটকে ফলোয়ার ১১ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মোহাম্মদ আরিফ নামে পাকিস্তানি এক যুবক সংযুক্ত আরব আমিরাতের একটি রেস্টুরেন্টে কাজ করেন। কিন্তু রেস্টুরেন্টে কাজ করলে কী হবে, টিকটকে এই যুবকের রয়েছে কয়েক লাখ অনুসারী। স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আরিফ টিকটকে বছরের ব্যবধানে ব্যাপক খ্যাতি পেয়েছেন তার স্বতন্ত্র হাঁটার স্টাইলের কারণে। 

এই যুবক বর্তমানে আমিরাতে শারজাহতে বসবাস করেন। আমিরাত প্রবাসী আরিফের জন্ম পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর শহরে। আমিরাতে তিনি এক বছরেরও কম সময় ধরে বসবাস করছেন। কিন্তু এরই মধ্যে টিকটকে তিনি শত হাজার মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তার কিছু ভিডিও দেখা হয়েছে ৫ কোটিরও বেশিবার।

টিকটকে বর্তমান তার অনুসারী ১১ লাখ আর ফেসবুকে ১ লাখ ৫০ হাজার। শিগগিরই ইউটিউব চ্যানেল খুলবেন বলে জানিয়েছেন এই যুবক।

২৮ বছর বয়সী যুবক মোহাম্মদ আরিফ মাত্র আটমাস আগে সংযুক্ত আরব আমিরাতে যান। শারজাহর মুয়ায়েলেহ এর একটি রেস্টুরেন্টে তিনি সুপারভাইজারের  চাকরি করেন। 

আরিফ বলেন, ‘আমি যখন মাদ্রাসায় পড়তাম সেই ছোটবেলা থেকে ইউনিক হাঁটার বিষয়টি অনুশীলন শুরু করি। কিন্তু প্রাথমিকভাবে আমি এই স্টাইলে হাঁটতে পারতাম না। এটা তার জন্য কষ্টের ছিল জানিয়ে তিনি বলেন, আমি বহু অনুশীলন করে এই স্টাইল আয়ত্ত করেছি, এখন আর এভাবে হাঁটতে কষ্ট লাগে না।’

আরিফ বলেন, আমার স্টাইল ইউনিক এ কারণে টিকটকে কেউ নকল করতে পারে না। অনেকে চেষ্টা করেছে কিন্তু তারা এটা ভালোভাবে করতে পারেনি। ইউনিক স্টাইলে আরিফ ৬০০ স্টেপ হাঁটতে পারে। স্বল্প দূরত্বে স্বতন্ত্রভাবে হাঁটার সময় তিনি ভারি ব্যাটারি এবং কাঁধে শিশুদেরও বহন করতে পারেন।

আরিফের একটি ভিডিও পাকিস্তানে ৫ কোটি ৭০ লাখের বেশিবার দেখা হয়েছে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সর্বোচ্চ। তার অনেক ভিডিও সংযুক্ত আরব আমিরাতে ভাইরাল হয়েছে।   

আরিফ বলেন, আমি এই ফ্যাশনে একদিন হাঁটতেছিলাম। একজন পথচারী এটা দেখে বিস্মিত হন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন যা ভাইরাল হয়। এরপর আমি সাধারণের জন্য বেশি ভিডিও বানানো শুরু করি। তিনি জানান, তার অধিকাংশ ভিউ এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে।

এখন আমিরাতের অনেকে তাদের শিশুদের জন্মদিনে রেস্টুরেন্টে আসে জানিয়ে আরিফ বলেন, আমি রেড কার্পেটে আমার ইউনিক হাঁটার স্টাইলে তাদের স্বাগত জানাই। তার দুই বছরের একটি ছেলে শিশু রয়েছে যে তার স্টাইল অনুকরণের চেষ্টা করছে বলেও জানান তিনি। 

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/দুপুর ২.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit