শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

গোলাগুলির পর বন্ধ আফগানিস্তান-পাকিস্তানের তোরখাম ক্রসিং

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম বন্ধ রাখা হয়েছে। আফগানিস্তান কিংবা পাকিস্তান কারা এটা বন্ধ করেছে তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। আল জাজিরার খবরে বলা হয়েছে,গোলাগুলির পর সোমবার অন্যতম ব্যস্ত এই সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে।

আফগান পার্শ্বের তালেবান নিয়োগকৃত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ সিদ্দিক বলেছেন, পাকিস্তান তাদের অঙ্গীকার পূরণ করছে না। এ কারণে সীমান্ত ক্রসিং বন্ধ করা হয়েছে। আফগান নাগরিকদের সীমান্ত অঞ্চলে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে খালিদ খান নামে পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা  বলেন,  তোরখাম সীমান্তে গুলিবিনিময় হয়েছে। তেহরিক- ই তালেবান ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit