বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নেইমার দ্রুত ফিরে আসবে : এমবাপ্পে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : রবিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা পিছিয়ে ছিল ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত। এরপর কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। জয়ের পরও নেইমারের ইনজুরি নিয়ে অস্বস্তিতে রয়েছে পিএসজি।

ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোড়ালি মচকে যায়। যদিও এমআরআই স্ক্যানের পর কোনো চিড় ধরা পড়েনি। তবে লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। প্রতিনিয়ত ইনজুরির শিকার হয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি ফুটে উঠে নেইমারের চোখেমুখে। ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘বারবার’, সঙ্গে একটি কান্নার ইমোজিও জুড়ে দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit