শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৩ইং)  সকালের দিকে  খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে জেলা পুলিশ লাইন্স  ড্রিল শেডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের  সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম কৃতি ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে তাদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় রামগড় সার্কেল এর  অতিরিক্ত পুলিশ সুপার মো:নাজিম উদ্দিন, সহকারি পুলিশ সুপার মো:মাহাতাব হোসেন। 
কৃতি ছাত্র-ছাত্রীদের  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এবং কৃতি ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন হেমি ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি  পুলিশ সুপার  মো:নাইমুল হক পিপিএম  বলেন,  যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে আর সেজন্য প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে আর তাতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব  হবে বলে জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে  কৃতি ছাত্র-ছাত্রীদের  অভিভাবক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তা  বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit