সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় গোমতি ইউনিয়ন  আওয়ামী লীগের উদ্যােগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে  শান্তি সমাবেশ করেছে গোমতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শনিবার (১১ ফেব্রুয়ারি  ২০২৩ইং ) বিকাল ৫টার দিকে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেনের নেতৃত্বে গোমতি দলীয় কার্যালয় থেকে একটি শান্তি সমাবেশের র্যালি বের হয়ে গোমতি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহ জালাল, গোমতি ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহাঙীর হোসেন ও গোমতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বিএনপি জামাত আন্দোলনের নামে  সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে অভিযোগ করে জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো জানিয়ে বক্তারা আরো বলেন,দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তি সমাবেশে গোমতী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit