সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আবারও ইউএনডিপির শুভেচ্ছা দূত জয়া আহসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও উন্নয়নকর্মী জয়া আহসান। জয়া আহসান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেত্রী জানান, ইউএনডিপিতে শুভেচ্ছা দূত হিসেবে এ দফায় দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন তিনি।

২০২২ সাল থেকে গত এক বছর ধরে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন জয়া আহসান। এবার আগামী ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছাসেবক হিসেবে ইউএনডিপির সঙ্গে কাজ করবেন তিনি।  

ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে এই দুই বছরে তিনি মূলত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

জয়া আহসান বলেন, আমি পুনরায় ইউএনডিপির শুভেচ্ছা দূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত, আরেকদিকে ইউএনডিপির সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে সম্মানিত বোধ করছি। আমি এসডিজি বিষয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় থাকবো।

তিনি আরো বলেন, এসডিজি অর্জনের জন্য মাত্র সাত বছর বাকি আছে, আমাদের এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য এটাই উপযুক্ত সময়। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit