রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

চেখে দেখুন রুই মাছের মইলু, রইল রেসিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রুই মাছ বাঙালির রোজকার রেসিপি। রুই মাছের ঝোল, ভুনা, দোপেয়াজা অথবা শুধু ভাজা, সবভাবেই হিট। তবে এবারে দেখে নিন রুই মাছের নতুন রেসিপি। বানিয়ে ফেলুন রুই মাছের মইলু। এই পদ তৈরি করা খুবই সহজ, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। 

রুই মাছের মইলু তৈরির উপকরণ:

৪-৫ পিস রুই মাছ, পরিমাণমতো তেল, ২টো মাঝারি মাপের পেঁয়াজ, কয়েকটা রসুন, কাঁচা মরিচ কয়েকটা, ১ চা চামচ ভিনেগার, ১ কাপ নারিকেল দুধ, স্বাদমতো লবণ ও চিনি, ১ চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো

রুই মাছের মইলু তৈরির পদ্ধতি: ১) মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন আধ ঘণ্টা। পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ কুচি করে নিন। ২) কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন। ৩) একটি বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, লবণ, ভিনেগার একসঙ্গে নিয়ে ভালো করে মেশান। এতে দিয়ে দিন নারিকেল দুধ ও পরিমাণমতো পানি।

আবারও মিশিয়ে নিন ভালো করে।

৪) মাছ ভাজার কড়াইতেই ১ টেবিল চামচ মাখন দিয়ে গরম করুন। মাখন গলে গেলে তাতে নারিকেল দুধের মিশ্রণটি দিয়ে দিন। একটু ফুটিয়ে নিন। ৫) এর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না হতে দিন। ৬) ঝোল মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে রুই মাছের মইলু!

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit