বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

কোহলির চেয়ে এগিয়ে লিটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ভারতের গুয়াহাটিতে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (১১৩)। ভারতীয় সাবেক এই অধিনায়ক চোখের পলকে ৭৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন কোহলি যদি শারীরিকভাবে ফিট থাকে এবং রান সংগ্রহের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে সেঞ্চুরির সেঞ্চুরিয়ান কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন। 

অথচ একটি সমীকরণে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির চেয়েও এগিয়ে রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস। ২০২০ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের শীর্ষ পাঁচে রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার লিটন। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির চেয়েও এগিয়ে রয়েছেন তিনি। 

২০২০ সাল থেকে এ পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ ৫ হাজার ৩১০ রান করে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৪ হাজার ৫০ রান করে এই তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। ৩ হাজার ৬২১ রান করে এই তালিকায় তৃতীয় পজিশনে রয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুট। ৩ হাজার ৫৪৪ রান করে চতুর্থ পজিশনে রয়েছেন লিটন কুমার দাস। আর ৩ হাজার ১৫৪ রান করে পঞ্চম পজিশনে আছেন কোহলি। 

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit