শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

‘মিসবাহ-ওয়াকারকে সরিয়ে দেওয়ার অধিকার আমার ছিল’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ করেই পদত্যাগ করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ–উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। 

বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে মিসবাহ বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা চাননি তারা দায়িত্বে থাকেন। এ কারণে বিশ্বকাপের আগে নিজেরাই সরে গিয়েছিলেন।

এ ব্যাপারে সম্প্রতি পাকিস্তানের সামা টিভির এক অনুষ্ঠানে অংশ নিয়ে পিসিবির সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ওরা পুরো দুই বছরের বেতন পেয়েছিল। পূর্ণ সম্মানই দেওয়া হয়েছিল। আর চেয়ারম্যান হিসেবে ওদের সরিয়ে দেওয়ার অধিকার আমার ছিল।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার  আরও বলেন, এখনো তো বর্তমান ব্যবস্থাপনা কমিটি সাকলায়েন মুশতাককে সরিয়ে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলছে। আমি কোচদের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি, যাতে কাউকে তিন বছরের দায়িত্ব দিয়ে বোর্ড বিদায় না দেয়।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, তখন বাৎসরিক চুক্তি ছিল। মিসবাহ-ওয়াকার এমনিতেই জানুয়ারি–ফেব্রুয়ারির দিকে চলে যেত। আমরা নতুন ম্যানেজমেন্ট আনলাম। কাজটা সহজ ছিল না। আমি ওয়াকারের সঙ্গে খেলেছি। ওর সঙ্গে কথা বলে আমার ভাবনা জানিয়েছিলাম। সিইও মিসবাহর সঙ্গে কথা বলেছিলেন।

বিশ্বকাপ শুরুর আগে কোচ বদল দৃষ্টিকটু ছিল স্বীকার করেছেন রমিজ রাজা। তিনি বলেন, এটা ঠিক যে বিশ্বকাপ শুরুর সপ্তাহ-দশ দিন আগে কোচ বদলে ফেলাটা ভালো দেখায় না। তবে আমার একটা ভাবনা ছিল। যে কারণে ওদের নিয়ে শুধু নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত যাওয়া যেত। আমি যখন ধারাভাষ্য দিতাম, তখনই বুঝেছিলাম একটা পরিবর্তন দরকার।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit