রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিশ্বকাপজয়ী গোলরক্ষকের উপর ভরসা নেই কোচের! বাদ পড়লেন প্রথম একাদশ থেকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : এমিলিয়ানো মার্টিনেজ, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক। প্রতিপক্ষ ফ্রান্সের গোলরক্ষক ছিলেন হুগো লরিস। কাতার বিশ্বকাপে লরিসদের হারিয়ে শিরোপা ছিনিয়ে নেন মার্টিনেজরা। এরপর রবিবার রাতে প্রথমবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই গোলকিপারের। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ ফাইনালের রিপ্লে হতে যাচ্ছে। কিন্তু না, তা আর হল না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজকে প্রথম একাদশে রাখলেনই না অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। তার বদলে সুইডেনের গোলরক্ষক রবিন ওলসেনকে নামালেন তিনি। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের উপর ভরসা রাখতে পারলেন না কোচ। তাহলে কি ক্লাবে তার জায়গা নড়বড়ে?

মার্টিনেজের সঙ্গে সম্পর্ক খুব একটা ভাল নয় অ্যাস্টন ভিলার। তাকে তাড়াতে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে তার ক্লাব। বিশ্বকাপ জয়ের পর থেকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া এই গোলকিপারকে রাখতে চাইছেন না কোচ। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো শুরু হলেই তাকে বিক্রি করে দেওয়া হতে পারে। এমন খবরই প্রকাশ্যে এনেছে ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত খবরের সবচেয়ে বড় সংস্থা ‘ফিকাজেস’।

তারা জানিয়েছে, আর কয়েক দিন পরেই ট্রান্সফার উইন্ডো শুরু হবে। সেখানেই মার্টিনেজকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মার্টিনেজের মেজাজ এবং আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এমেরি। তাকে দল থেকে বের করে দিতে চান। সেভিয়ার ইয়াসিন বোনোকে নেওয়ার চেষ্টা চলছে। বিশ্বকাপে গোলকিপারদের মধ্যে মার্টিনেজ এবং ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের পাশাপাশি নজর কেড়েছিলেন মরক্কোর বোনোও। ফিকাজেস জানিয়েছে, “ক্লাব এবং মার্টিনেজের বিচ্ছেদ কার্যত সম্পূর্ণ। কোচ নিজেই দায়িত্ব নিয়েছেন যাতে যত দ্রুত সম্ভব মার্টিনেজকে দল থেকে সরিয়ে দেওয়া যায়।”

এই খবর চমকে দেওয়ার মতোই। কারণ, তার আগে জানা গিয়েছিল এমেরি নিজে মার্টিনেজের সঙ্গে কথা বলে তার আচরণ সংযত করার চেষ্টা করবেন। কারণ, বিশ্বকাপ জেতার পর থেকে মার্টিনেজকে নিয়ে বিতর্ক থামছেই না। স্বর্ণের গ্লাভসের পুরস্কার নিয়ে তার কুৎসিত অঙ্গভঙ্গিই হোক বা পুতুলের মুখে কিলিয়ান এমবাপের মুখোশ পরানো, বিভিন্ন কারণে তিনি এসেছেন শিরোনামে। ভবিষ্যতে ক্লাবের হয়ে যাতে কোনও বিতর্কে জড়িয়ে না পড়েন, সেজন্য আগেভাগেই তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন এমেরি। না মানলে ভবিষ্যতে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল। তবে যেভাবে মার্টিনেজকে তিনি প্রথম একাদশেই রাখলেন না, তাতে বোঝা গেল ক্লাবের অন্দরের পরিস্থিতি খুব একটা ভাল নয়। সূত্র:মিরর অনলাইন, বার্মিংহাম মেইল

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit