রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইমরান খান বললেন, সাবেক সেনাপ্রধান বাজওয়া তার পিঠে ছুরি মারেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার বাজওয়ার সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পিঠে ছুরি মারার পর তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন জেনারেল বাজওয়া।সাবেক সেনাপ্রধানের সঙ্গে নিজের সর্বশেষ বৈঠকের কথা স্মরণ করে ইমরান খান বলেন, জেনারেল বাজওয়া তাকে ‘প্লেবয়’ অভিহিত করেছিলেন। জবাবে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি একজন প্লেবয় ছিলাম।’ সাবেক সেনাপ্রধান বাজওয়া দেশে আইনের শাসনের বিরুদ্ধে ছিলেন বলেও অভিযোগ করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

রবিবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এ কথা বলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান সাবেক  প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মোশাররফের কর্মকাণ্ডে ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

কামার বাজওয়ার নাম না উল্লেখ করে ইমরান খান বলেন, সামরিক বাহিনীতে এখনো বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার অনুগতরা সক্রিয়। পাকিস্তানে এক ব্যক্তির নামে সামরিক বাহিনী চলে। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দেশে জবাবদিহি চাননি। তাই জেনারেল বাজওয়ার সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।

 রাজাকে সরিয়ে নাজাম শেঠিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ক্রিকেটকে শেঠির দেওয়ার কিছু নেই। সূত্র: ডন

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit