রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কানাডার সঙ্গে থাকার পক্ষে ৭০ শতাংশ আলবার্টান: জরিপ ভয়াবহ বন্যায় ব্যাংকককে দুর্যোগকবলিত ঘোষণা চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর আজকের নামাজের সময়সূচি, ২৭ সেপ্টেম্বর ২০২৬ প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২ জানুয়ারি, রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কর্মপ্রার্থীদের কোনো সুখবর আসতে পারে। কর্মচারীর ভুলে ক্ষতির আশঙ্কা আছে। ন্যায্য প্রাপ্তিতে বাধা পড়তে পারে। আর্থিক অবস্থা গতানুগতিক। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন।

মকর : কোনো ভালো কাজে সুনাম হবে। ব্যবসায় শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বেশ কিছু ভালো কাজের আশ্বাস পাবেন। কাজের পরিধি বাড়বে। বন্ধুর সহযোগিতা পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

কুম্ভ : সঠিক প্রচেষ্টায় কাজে উন্নতি হবে। গৃহস্থালি পরিচালনায় দক্ষতা দেখাতে পারবেন। অল্প কিছুর মধ্যেই বহু কিছু করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। প্রিয়জনের কাছে থাকুন। ভালো থাকুন।   

মীন : কোনো সংবাদে আনন্দিত হবেন। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আত্মীয় চিন্তার কারণ হতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন। মানসিকভাবে ফিট থাকুন।   

মেষ : কর্ম ও আর্থিক ক্ষেত্র অনুকূলে থাকবে। কাজে উন্নতির যোগ প্রবল। নতুন কিছু করার সুযোগ আসবে। আপনার মেধাকে নানাভাবে বিক্ষিপ্ত না করে নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগান। মানসিক শান্তি বজায় রাখুন।

বৃষ : প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ভালো কাজের আশ্বাস পাবেন। অমীমাংসিত সমস্যা সমাধানের পথ পাবেন। আপনার কাজে অন্যদের সমর্থন পাবেন। কাজে বাধা এলেও স্থায়ী হবে না। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

মিথুন : অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রত্যাশিত কাজে বাধা পড়তে পারে। সমস্যা সমাধানে নিজ বুদ্ধিমত্তাকে কাজে লাগান। ইতিবাচক মনোভাবে প্রচেষ্টা অব্যাহত রাখুন।

কর্কট : কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। লক্ষ্যে অবিচল থাকলে অগ্রগতি হবে। দিন ভালো কাটবে।

সিংহ : পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। কোনো প্রচেষ্টা সফল হতে পারে। বিরূপ পরিস্থিতিতেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। বুদ্ধিবলে সবার মন জয় করুন।

কন্যা : বৈদেশিক যোগাযোগে সুফল পাবেন। কর্ম ও অর্থক্ষেত্র অনুকূলে থাকবে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। সময়ের সঙ্গে চলা আপনার জন্য ভালো হবে।  

তুলা : পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সহযোগিতা মেলার আশ্বাস পাবেন। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। প্রিয়জন অসুস্থ থাকায় উদ্বেগ থাকবে। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।

বৃশ্চিক : সামাজিক যোগাযোগ বাড়বে। পারিবারিক সমস্যার সমাধান হবে। যৌথ কাজে অগ্রগতির সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারবেন। অস্থির চিন্তাভাবনায় কাজ নষ্ট করবেন না।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit