বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে লুলার শপথ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মোটর শোভাযাত্রা সহযোগে লুলা এবং তার স্ত্রী রোজাঞ্জেলা দা সিলভা স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রালে পৌঁছান। পরে সেখানে আনুষ্ঠানিকতা সেরে তারা চলে যান দেশটির কংগ্রেস ভবনে।

কংগ্রেস ভবনে লুলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বাকি আনুষ্ঠানিকতা সারা হয়। আনুষ্ঠানিকতা শেষে লুলা কংগ্রেসে একটি ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করছি যে, আমি ব্রাজিলের সংবিধানের প্রতিপালন, সুরক্ষা এবং সেটিতে পূর্ণতা দেয়ার চেষ্টা করব। আইনের শাসন জারি রেখে ব্রাজিলের মানুষের কল্যাণে কাজ করব। ব্রাজিলীয়দের ঐক্য, দেশের অখণ্ডতা এবং স্বাধীনতাকে টিকিয়ে রাখতে চেষ্টা করব।’ 

এদিকে ব্রাজিলের প্রথা অনুসারে বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি ‍দুদিন আগেই দেশটির ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মৌরোর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান। বলসোনারো আগে থেকেই বলে আসছিলেন তিনি লুলার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না।

৭৬ বছর বয়সী লুলা এর আগে ২০০২ সালের অক্টোবরে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে টানা ৮ বছর দায়িত্ব পালন শেষে ২০১০ সালের ৩১ ডিসেম্বর দায়িত্ব ত্যাগ করেন তিনি। তারপর দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন দিলমা রুসেফ। তবে রুসেফ মেয়াদ পূর্ণ করার আগেই অভিশংসনের কারণে ক্ষমতা হারান। দিলমা রুসেফের জায়াগায় ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন মিশেল তেমের।

পরে ২০১৮ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন জাইর বলসোনারো। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সে বছরের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে বলসোনারো লুলার কাছে হেরে যান। সেই জয়ই লুলাকে তৃতীয় মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট পদে আসীন সুযোগ তৈরি করে দেয়। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit