মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

সঞ্জয় বানসালির সমালোচনায় বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন হলিউড তারকা। তাতেই প্রতিক্রিয়া জানিয়ে সঞ্জয় বানসালি নিজেকে জাহির করেছিলেন বলে দাবি বিদ্যা বালানের। বিদ্যা বলেছেন, সব কৃতিত্ব নিজেই নিতে চান সঞ্জয় লিলা বানসালি। অভিনেত্রীর নিজগুণে বিশ্ব তাকে চিনে নেয়। পরিচালকের এতে কী অবদান থাকতে পারে!

অথচ স্পটলাইট ছিনিয়ে নিতেই যেন সদা ব্যস্ত ছবির পরিচালক বানসালি! ব্যাপারটা একেবারেই পছন্দ নয় বিদ্যার।সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে আলিয়া ভাটের অভিনয় দেখে প্রশংসায় ভাসান হলিউড তারকা সোফিয়া দি মার্টিনো। মার্ভেল সুপারহিরো সিরিজ ‘লোকি’তে সিলভির চরিত্রে জনপ্রিয় মুখ তিনি। আলিয়াকে দেখে মুগ্ধ হয়ে জানান তিনি, ভক্ত হয়ে গেছেন তার।

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পোস্টার পোস্ট করে সোফিয়া লিখেছিলেন— লাইক এ বস। মাথা ঘুরিয়ে দেওয়া কাজ। বোঝাই যাচ্ছে, আলিয়া ভাট যে কোনো মুহূর্তে পৃথিবীর দখল নিতে পারেন। এর পরই দীর্ঘ বার্তায় আলিয়ার সঙ্গে নিজের কাজের রসায়নের কথা ফলাও করে বলেন ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র পরিচালক।

তিনি লিখেছিলেন, গাঙ্গুবাঈ চরিত্রটিকে বাস্তব করে তুলতে আমরা অনেক খেটেছি। আমরা ভাবনার সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে চেয়েছিলাম। এ ধরনের বক্তব্যেই নিজেকে জাহির করার সুর টের পেয়েছেন বিদ্যা। বিদ্যা বললেন, এভাবে সুযোগ পেলেই কৃতিত্ব নেওয়া ঠিক নয়। আলিয়া বিশ্বের কাছে প্রশংসা পাচ্ছে, সেটুকু তো আলিয়ারই প্রাপ্য! এতে ভাগ বসানোর অর্থ কী?

যদিও বানসালির সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বিদ্যার। সেটিও স্পষ্ট করেছেন তিনি। তার শুধু এ বিষয়টি ভালো লাগেনি বলে জানান। গোটা ব্যাপারটি বিদ্যার কাছে ‘হাস্যকর’ মনে হয়েছে বলে এক প্রতিক্রিয়ায় জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit