বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ফানুস থেকে রাজধানীর ৩ স্থানে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফানুসে রাজধানীর তিন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকার মানিকদি বাজার, পুরান ঢাকার লালবাগ ও  সদরঘাট এলাকায় ফানুস থেকে আগুন ছড়িয়ে পড়ে। এর একটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে কাজ করতে হয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে তিনটার সময় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এরশাদ বলেন, ‘মানিকদি বাজারের সবুজ সাঁতার গলির একটি বাসায় আগুন লাগে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারপর আগুম নিয়ন্ত্রণে আসে। আর লালবাগ একটি ও সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটিসহ আরও দুটি ইউনিট যায়। তবে গিয়ে দেখা যায়, আগুন নিভে গেছে।’

এরশাদ হোসেন আরও বলেন, ‘আদাবরে বৈদ্যুতিক লাইনে সমস্যা হওয়ার কথা জানা গেলেও তা ফানুসের আগুন থেকে কি না, নিশ্চিত হওয়া যায়নি।’

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/সকাল ১০.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit