শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ময়না পাখির মতো শেখানো কথা বলে বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতারা ময়না পাখির মতো শেখানো কথা বলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খন্দকার মোশাররফ, রিজভী, ফখরুল সাহেব, গয়েশ্বর বাবু, আরও যারা বিএনপির সম্মানিত নেতারা রয়েছেন সবাই তোতা কিংবা ময়না পাখির মতো কথা বলেন। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১৪ বছর ধরে তারা একই ঢোল বাজাচ্ছেন।এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রকৃতপক্ষে বিএনপি ১৪ বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।

রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ের কারণ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, রংপুর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী কম ভোট পেলেও, বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন। সেখান থেকেই উত্তর খুঁজে পাওয়া যায় দুর্বলতা কিংবা হিসাব কোথায়। ভোট কিন্তু খুবই সুষ্ঠ এবং সুন্দর হয়েছে। এসময় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ নেতারা উপস্থিত ছিলেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit