বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দুর্গাপুরে বধ্যভূমি সংস্কারে প্রশাসন উদ্যোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি সংস্কারে নানা উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে বিরিশিরি এলাকার বধ্যভূমি সংস্কার কাজ শুরু করেন উপজেলা প্রশাসন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এলাকার আলবদর ও রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী নিরীহ ও মুক্তিকামী অসংখ্য বাঙালিকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে এ বধ্যভূমিতে ফেলে রাখতো। ১৯৭১ সালে পাকসেনারা অসংখ্য মা-বোনকে নির্যাতনের পর হত্যা করে বিরিশিরি এলাকায় মাটিতে গনকরব দিয়ে কিছু লাশ সোমেশ্বরী নদীতে ভাসিয়ে দিতো। প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর প্রমুখ।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব-উল-আহসান বলেন, এই বধ্যভূমিটি দীর্ঘদিন অযত্নে অবহেলায় থেকে নিহত হওয়া নামফলক গুলো মুছে গিয়েছিলো। পুনরায় এইগুলো নামফলকগুলো উঠানো হচ্ছে এবং জায়গাগুলো পরিষ্কার করে টাইলস লাগানো হচ্ছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit