শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কানায় কানায় পূর্ণ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২১৩ Time View

ডেস্কনিউজঃ রাত পোহালেই সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ। এরইমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে ঢুকছে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। প্রস্তুত সমাবেশ মঞ্চ। সমাবেশে আসা নেতাকর্মীরা উৎসবে মেতেছে।

রাত্রিযাপনের জন্য তৈরি করা ক্যাম্প থেকে ভেসে আসছে দলীয় গান। গানের তালে তালে নাচছে কেউ কেউ। এদিকে স্থানীয় নেতাকর্মীরা মাঠের মধ্যে দলবদ্ধ হয়ে মিছিল করছে। মানুষের চাপ সামলাতে না পেরে অনেকেই সমাবেশস্থলের পাশে সড়কের উপর অবস্থান নিয়েছে। কেউ কেউ আড্ডা আর খোশগল্পে মেতে উঠেছে।

নেতাকর্মীদের উৎসাহ দিতে মাঠে প্রবেশ করেছেন কেন্দ্রীয় নেতারা। রাত ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাঠে আসার কথা রয়েছে। বিএনপির বিভাগীয় সমাবেশ আগামীকাল সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

কিউএনবি/বিপুল/১৮.১১.২০২২/সন্ধ্যা ৮.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit