বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মাধবদীতে কিশোর খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কিশোর হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে, রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মোবারক হোসেন শাহীন নামে এক কিশোর নরসিংদীর মাধবদী এলাকায় অবস্থিত তার কর্মস্থল থেকে বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে থুতু ফেলে। সেই থুতু ইয়াসিন মিয়া নামে স্থানীয় এক যুবকের পায়ের সামনে পড়লে এটা নিয়ে তর্ক বাধে।

এরই ধারাবাহিতাকায় ১২ নভেম্বর সন্ধ্যায় আবারও তর্ক ও ঝগড়া হয়। এসময় ইয়াসিন ও তার ৪ সহযোগী মোবারক হোসেন শাহীনকে রড, চাপাতি, চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে আঘাত করে। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন তাকে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে মারা যায় শাহীন।

এই ঘটনায় নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে থানায় মামলা করলে রোববার দিবাগত রাতে পুলিশ নরসিংদীর মাধবদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে আরাফাত, অলিউল্লাহ, রাহাত এবং মো. অলি নামে চারজনকে গ্রেপ্তার করে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit