শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

আখাউড়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত বখাটের

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই স্কুল ছাত্রী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লাশ শেষে বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছিলো।

এ সময় নয়াদিল গ্রামের শানু মিয়ার ছেলে শামীম মিয়া (২০) ওই স্কুল ছাত্রীর পথরোধ করে। এ সময় স্কুল ছাত্রীকে শামীম প্রেমের প্রস্তাব দেয়। সেটি প্রত্যাখান করলে সে ছুরি দিয়ে আঘাত করলে স্কুল ছাত্রীর হাতে লাগে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। 

ওই স্কুল ছাত্রীর বাবা সাংবাদিকদেরকে জানান, ওই ছেলেটি তার মেয়েকে এর আগেও উত্যক্ত করে। মঙ্গলবার দুপুরে তার মেয়ে বাড়ি ফেরার পথে ওই ছেলেটি আপত্তিকর প্রস্তাব দেয়। তখন সে না করলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এ ধরণের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit