শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সুতাকৃমিতে শিশু সংক্রমিত হলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কারণ

মলদ্বারে চুলকানোর নানা কারণ রয়েছে। এসবের মধ্যে আছে এনাল ফিশার, পায়খানার রাস্তায় কোনোরূপ জ্বালাযন্ত্রণা বা অ্যালার্জি রোগীর ভেজা আন্ডারপ্যান্ট। তবে রাতের বেলা পায়খানার রাস্তা চুলকানোর সর্বাধিক কারণ হচ্ছে সুতাকৃমি সংক্রমণ। রাতের বেলায় স্ত্রী সুতাকৃমি শিশুর মলদ্বারে নেমে এসে ডিম পাড়ে।

এতে পায়খানার রাস্তা সাংঘাতিক চুলকায়। এতে করে শিশুর অনেকটা নিজের অজান্তেই হাত দিয়ে পায়খানার রাস্তা চুলকাতে থাকে। এ সময় নখের মধ্যে ডিম ঢুকে যায়। পরে শিশু যখন কৃমির ডিম লেগে থাকা হাত নিজ মুখে পুরে দেয়, তখন সেই ডিম পেটে গিয়ে আবারও কৃমি তৈরি হয়। এভাবে এক অবিনাশী চক্র গড়ে ওঠে।
 

করণীয়

কৃমির চিকিৎসা খানিকটা জটিল। তা ছাড়া একই পরিবারে অন্য সদস্যদের মধ্যেও এই কৃমির সংক্রমণ থাকে, ফলে একসঙ্গে সবার চিকিৎসা না করানো হলে এই রোগ হতে শিশুকে মুক্তি দেওয়া কঠিন হয়ে পড়ে। শিশু ও পরিবারের সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন—নিয়মিত নখ কাটা, পায়ে স্যান্ডেল পরানো, শিশুর পরিধানে কিছুটা লম্বা পায়জামার মতো প্যান্ট পরানো—যাতে করে ঘুমের মধ্যে সে খালি হাতে পায়খানার রাস্তা না চুলকাতে পারে। এসব পদক্ষেপ কৃমি সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সর্বোপরি নির্দিষ্ট নিয়মে কৃমির ওষুধ শিশুকে ও পরিবারের অন্য সদস্যদের খাওয়ানো। প্রতি তিন মাস অন্তর এই কৃমির ওষুধ খাওয়ানো যায়।

চিকিৎসা

শিশুর মলদ্বার চুলকানোর চিকিৎসা কার্যক্রমের মধ্যে আছে কারণ অনুসন্ধানপূর্ব নির্দিষ্ট চিকিৎসা। অল্প ক্ষারের সাবান দিয়ে পায়খানার রাস্তা পরিষ্কার রাখা ও নরম কাপড় দিয়ে মুছে তা শুষ্ক রাখার ব্যবস্থা করা। ছোট শিশুর জন্য রোদের আলো বা সামান্য গরম ভাপের সাহায্যে পায়খানার রাস্তা চুলকানোর যন্ত্রণা খানিকটা লাঘব করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit