বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নরসিংদীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে বাড়িতে একা পেয়ে এক তরুণী (১৮) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হাই (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবুল হাই জিনারদী ইউনিয়নের পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। এর আগে গত (৩১ অক্টোবর) রোববার সকালে ওই তরুণীকে তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে।

এই ঘটনায় গতকাল বুধবার সকালে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে অভিযুক্ত আবুল হাইকে আসামি করে পলাশ থানায় মামলা করেন।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণীর মা গৃহপালিত গরু নিয়ে মাঠে যায়। এসময় ওই তরুণী বাড়িতে একা থাকার সুযোগে আবুল হাই তাকে খুন-জখমের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্থানীয়দের কাছ থেকে ধর্ষণের ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত আবুল হাইকে আটক করতে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণীর মা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল হাইকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit