শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : প্রবীণ আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের উপনেতার পদটি পূরণের বিষয়ে আগামী বুধবার সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের ৫ম সভা আহ্বান করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, সংসদ উপনেতার বিষয়টি নিয়ে সংসদীয় দলের সভায় আলোচনা হবে।  বুধবার রাত সাড়ে ৭টায় সংসদ ভবনস্থ সরকারি দলের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন। দলের সকল সদস্যকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সংসদ উপনেতার পদটি নিয়ে ইতোমধ্যে সরকারদলীয় সদস্যদের মাঝে আলোচনা শুরু হয়েছে। এই পদে অনেকের নাম আলোচনায় থাকলেও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আসার সম্ভাবনা বেশী বলে অনেকে মনে করছেন। অবশ্য বিষয়টি নির্ভর করছে সংসদ নেতা শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। গতকাল রবিবার সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে তাঁর মৃত্যুতে আনীত শোক প্রস্তাব নিয়ে আলোচনা ও গ্রহণ করা হয়। আলোচনা শেষে সংসদের অধিবেশন মুলতবি করা হয়।   

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit