শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

চটলেন কোহলি-আনুশকা, হোটেল কক্ষের ভিডিও টিকটকে গেল কীভাবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : হোটেল কক্ষের ভিডিও টিকটকে তাই ক্ষেপেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তার জীবনসঙ্গী আনুষ্কা শর্মাও বলেছেন, কোনোভাবে এমন ঘটনা কাম্য নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় দল সর্বশেষ ম্যাচ খেলেছে পার্থে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দুই দিন আগে থেকে পার্থের ক্রাউন টাওয়ার হোটেলে ছিল ভারত। কোহলি মাঠে থাকা অবস্থায় তার কক্ষে প্রবেশ করে কেউ একজন ভিডিও ধারণ করেছেন। সেখানেই ঘটনার শেষ নয় কোহলির ব্যাট, জুতা, ওয়ার্ডরোবের দৃশ্যধারণ করা সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে টিকটকে।

সেই ভিডিওর শিরোনাম ‘কিং কোহলির হোটেল কক্ষ।’

আর এই কাণ্ডে ক্ষিপ্ত কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি বুঝতে পারছি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয়। তাদের সঙ্গে দেখা করার জন্য রোমাঞ্চবোধ করে। আমি সব সময় এটির প্রশংসা করি। কিন্তু এখানকার এই ভিডিওটি আমাকে আতঙ্কিত করেছে। আমাকে আমার গোপনীয়তা সম্পর্কে খুব বিভ্রান্তিতে ফেলে দিয়েছে।’

তিনি আরও লেখেন ‘আমি যদি আমার নিজের হোটেলের কক্ষে গোপনীয়তা না রাখতে পারি, তাহলে আমি কোন জায়গায় নিজের মতো করে থাকার আশা করতে পারি? এই ধরনের অন্ধ অনুরাগ আর চরম গোপনীয়তার লঙ্ঘন আমি কোনোভাবেই সমর্থন করি না। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের সঙ্গে বিনোদনের পণ্যের মতো আচরণ করবেন না।’

কোহলির স্ত্রী আনুশকা শর্মাও লিখেছেন, ‘অতীতে এ ধরনের অভিজ্ঞতা কয়েকবার হয়েছে। যেখানে ভক্তরা কোনো সহানুভূতি বা করুণা দেখায়নি; তবে এটি সত্যিই বাজে ব্যাপার। একজন মানুষের জন্য চরম অসম্মান ও আর তার গোপনীয়তার লঙ্ঘন। কেউ যদি এটি দেখে মনে করে যে তারকাদের এসব সামলাতেই হবে, তাহলে বলব তিনি নিজেও এই সমস্যার অংশ।’

এই ঘটনা কারা ঘটিয়েছে হোটেল কর্তৃপক্ষ তাদের খুঁজছে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit