বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

‘বিতর্কিত’ সাকিবকে না রাখার সিদ্ধান্ত দুদকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে একাধিক বিতর্কিত ঘটনার জন্য বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে না রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভবিষ্যতে সাকিবের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না।

বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান বিভাগের কমিশনার ড. মোজাম্মেল হক খান এমনটি জানিয়েছেন। 

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোজাম্মেল হক খান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে আর রাখা হবে না। তবে বিধি অনুযায়ী তার সঙ্গে এখনো দুদকের চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী তিনি এখনো দুদকের শুভেচ্ছাদূত। তবে ভবিষ্যতে চুক্তিটি আর নবায়ন করা হবে না।

তিনি আরও বলেন, সাকিব বিভিন্ন কারণে বিতর্কিত। কোনো বিতর্কিত মানুষের সঙ্গে দুদক নিজেকে জড়াতে চাইছে না। এ কারণেই সাকিব আল হাসানকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখবে না কমিশন।

গত ২০ সেপ্টেম্বর দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেছিলেন, সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাখা হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তবে আজ দুদক কমিশনার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও কমিশনের আর কোনো কাজের সঙ্গে সাকিবের কোনো সংশ্লিষ্টতা না থাকার ইঙ্গিতই দিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে সাকিবকে দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। চুক্তিতে বিনা পারিশ্রমিকে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র তৈরিতে সাকিবের কাজ করার কথা ছিল। এক্ষেত্রে তিনি দুদক হটলাইন ১০৬ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। এরপর তাকে নিয়ে আর কোনো কার্যক্রম পরিচালনা করা হয়নি।

গত আগস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিসিবির তিরস্কারের শিকার হয়েছিলেন সাকিব। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শক্ত অবস্থানের কারণে শেষপর্যন্ত সেই চুক্তি থেকে সরে আসেন তিনি। তার বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজির পাশাপাশি বাবার নাম পরিবর্তনের অভিযোগ রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭.১০.২০২২/রাত ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit