বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নিষেধাজ্ঞা দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নকে ইরানি জেনারেলের খোঁচা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় ইরানের কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় আছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরি। নিষেধাজ্ঞার আওতায় রাখায় ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা দিয়ে তার যে সম্পদ আছে তা নিয়ে আসন্ন শীতে কয়লা কেনার পরামর্শ দিয়েছেন তিনি।

কিয়েভ এবং তার পশ্চিমা মিত্র দেশগুলোর অভিযোগ, ইউক্রেন আক্রমণে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। যদিও ইরান রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য অস্বীকার করছে। রাশিয়াকে ড্রোন দেওয়ার কারণে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের সশস্ত্র বাহিনীর তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই নিষেধাজ্ঞার জবাবে মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাগেরি বলেছেন, তাদেরকে (ইউরোপীয় ইউনিয়ন) বিশ্বের সকল ব্যাংকে আমার জমানো অর্থ ও সম্পদ শনাক্ত এবং জব্দ করার অনুমতি দেওয়া হলো। এটা নিয়ে আসন্ন কঠিন শীতে ইউরোপীয় নাগরিকদের জন্য কয়লা কিনুক তারা। ইউক্রেন যুদ্ধ ইউরোপে জ্বালানি সংকটের সৃষ্টি করেছে। এই ব্লকের অনেক দেশ আসন্ন শীত সামনে রেখে কয়লা ও কাঠ কিনতে শুরু করেছে।

সূত্র: আল আরাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit