শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিশ্বকাপ দলে সৌম্য-শরিফুল, বাদ পড়লেন সাব্বির-সাইফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জোড়া পরিবর্তন আনলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। গত মাসে ঘোষিত দল থেকে বাদ পড়লেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন। তাদের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে ঢুকে গেলেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তন আনার কথা জানায় বিসিবি। এতে বলা হয়, নিউজিল্যান্ড থেকেই দেশে ফিরবেন দল থেকে বাদ পড়া সাব্বির ও সাইফ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দল থেকে বাদ পড়েন সৌম্য। ফেরেন নিউজিল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ দিয়ে। এই সিরিজের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ২১ বল খেলে ২৭ রান করেন এ বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। এছাড়া বল হাতে এক ওভার করে নেন একটি উইকেট।

সৌম্যকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়া সাব্বির দলে ফিরেছিলেন এশিয়া কাপ দিয়েই। প্রায় তিন বছর পর দলে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেননি মারকুটে খ্যাত এই ব্যাটার। উদ্বোধনী জুটির সমস্যা সমাধানে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় সাব্বিরকে। সেখানে চার ম্যাচে মাত্র ৮৬.১১ স্ট্রাইকরেটে ৩১ রান করেন ডানহাতি এই ক্রিকেটার।

এদিকে, চোটের কারণে এশিয়া কাপ খেলা হয়নি শরিফুলের। আমিরাত সফর দিয়ে ফেরার পর খেলা চার টি-টোয়েন্টিতে ৮.৪৫ ইকোনমি ও ২৬.২০ গড়ে পাঁচ উইকেট নেন এই বাঁহাতি পেসার। দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে নিয়েছিলেন ২১ রানে ৩ উইকেট, যা তার ক্যারিয়ার সেরা।

অন্যদিকে এশিয়া কাপ দিয়ে দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন পাঁচ ম্যাচ খেলে ওভার প্রতি ১০.৮৭ রান খরচ করে নিতে পারেন মাত্র ৩টি উইকেট। এই পাঁচ ম্যাচের তিন ইনিংসে ব্যাটিংয়ে নেমে ছয় বল খেলে করেন ৪ রান। ফিল্ডিংয়েও খুব একটা তৎপর দেখা যায়নি তাকে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়ার পাশাপাশি করেন সবচেয়ে খরুচে বোলিং।

এদিকে, বিশ্বকাপ দলে ফিরলেও অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি সৌম্যের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে চার ম্যাচ খেলে ৩০.৫০ গড় ও ৯০.৩৭ স্ট্রাইকরেটে করেন ১২২ রান। এর আগে ২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬ ম্যাচে করেছিলেন ১০৭ রান। 

 

বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডারের ওয়ানডে অভিজ্ঞতা থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ধরনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই বাঁহাতি পেসার শরিফুলের।

আগামী সোমবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ও একদিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরে ২৪ অক্টোবর সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ অভিযান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসাইন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসাইন, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, ইবাদত হোসাইন, নাজমুল হোসাইন শান্ত, হাসান মাহমুদ।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit