শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জ্বলছে ইরান, শিশুদের ‘হত্যা-গ্রেফতার’ করছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বরে ইরানে মারা যান মাহশা আমিনি (২২)। এরপর থেকে টানা চার সপ্তাহের মতো চলছে দেশটিতে বিক্ষোভ। এতে এখন পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারীর নিহতের খবর পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এতে কয়েক ডজন শিশু নিহত হয়েছে। এছাড়া শত শত শিশুকে গ্রেফতার করেছে ইরান পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, রাতের পর রাত ধরে ইরানের তরুণী ও স্কুলের মেয়েরা দেশটির রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা স্বৈরশাসকের মৃত্যু বলে স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে তাদের চুল বের করছেন এবং হাতের মুষ্টিও দেখাচ্ছেন। স্লোগান দিচ্ছেন, নারী, জীবন ও স্বাধীনতা বলে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএন জানিয়েছে, ইরানের বাহিনীর তাণ্ডবে অন্তত ১৮ জন শিশু মারা গেছে। এর মধ্যে একজনের বয়স ১২ বছর। তবে নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের চিলড্রেনস রাইটস প্রটেকশন সোসাইটি বলছে, চলতি সপ্তাহে অন্তত ২৮ জন নিহত হয়েছে। তেহরান ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, শিশুদের কোথায় ধরে নিয়ে রাখা হচ্ছে-এই নিয়ে তাদের পরিবারকে এক ধরণের ধোঁয়াশার মধ্যে রাখছে দেশটি নিরাপত্তা বাহিনী।

মানবাধিকার আইনজীবী হাসান রাইসি বলেছেন, গ্রেফতারকৃত কিছু শিশুকে প্রাপ্তবয়স্ক মাদক অপরাধীদের আটক কেন্দ্রে রাখা হয়েছে। এটি অনেক উদ্বেগের বলে জানান তিনি।

হাসান আরও জানান, অন্তত ৩০০ জনকে যাদের বয়স ১২-১৩ এবং ১৮ -১৯ বছর তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এছাড়া আমিনি ছাড়াও বিক্ষোভে নিকা শাকারামি এবং সারিনার মৃত্যুতে দেশটিতে ক্ষোভ আরো বেড়ে যায়। এদের দুইজনের বয়স ১৬ বছর।

গত বুধবার ইরানের শিক্ষামন্ত্রী ইউসেফ নৌরি বলেন, বিক্ষোভে অংশ নেওয়া শিশুদের রাস্তা এবং ক্লাসরুমের ভেতর থেকে গ্রফতার করা হচ্ছে। তবে এই সংখ্যা বেশি নয় বলে দাবি করেন তিনি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনী এই বিক্ষোভ দমাতে কড়া হুঁশিয়ারি দেন। ইব্রাহিম রাইসি বলেন, শত্রুরা এই বিক্ষোভ উসকে দিচ্ছে।

গত ১৩ সেপ্টম্বর ঠিকমতো হিজাব না পরার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন আমিনি। এর তিন দিন পর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এই নিয়ে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কিউএনবি/বিপুল/১৪.১০. ২০২২/ রাত ৯.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit