শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ভোট, কী প্রভাব পড়তে পারে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চারটি অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করার ব্যাপারে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ায় বাংলাদেশ কোনো চাপে পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা৷ তাদের কথা, এই ভোটের প্রতীকী গুরুত্ব থাকলেও এর প্রায়োগিক কোনো গুরুত্ব নেই৷ 

একই সঙ্গে বাংলাদেশ সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্নে তার নীতি তুলে ধরতে পেরেছে বলেও মনে করেন তারা৷ এটা কূটনৈতিক দিক দিয়ে একটি ভালো অবস্থান বলেও মনে করছেন তারা৷

নিন্দা প্রস্তাবটি বুধবার রেকর্ডসংখ্যক ভোটে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে৷ ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে (ইউক্রেনের পক্ষে) এবং রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে৷

ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত এবং চারটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে৷ আলবেনিয়ার পক্ষ থেকে আনা এই প্রস্তাবের ভোটাভুটি প্রক্রিয়া নিয়ে প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল৷ এটা বাংলাদেশের ইউটার্ন কিনা জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) শহীদুল হক বলেন, ‘‘ইউটার্ন বলা যাবে না৷ বাংলাদেশ ইস্যুভিত্তিক তার অবস্থানের জানান দিচ্ছে৷’’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করেছে৷ বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অবশ্যই সবাইকে মেনে চলতে হবে৷ বাংলাদেশ আরো বিশ্বাস করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যে-কোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত৷

ইউক্রেনের মতো ইসরায়েলের ফিলিস্তিনি এবং অন্যান্য আরব ভূমি দখলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরূপ অভিন্ন অবস্থান নেয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছে বাংলাদেশ৷

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে চলমান সংকটের জন্য বাংলাদেশ অত্যন্ত উদ্বিগ্ন৷ যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা কোনো দেশের জন্যই ভালো নয়৷ বাংলাদেশ মনে করে, দ্বন্দ্ব নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সংলাপ ও কূটনীতি৷

বাংলাদেশ এ পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার হামলার ইস্যু নিয়ে জাতিসংঘে চার বারের মধ্যে দুইবার প্রস্তাবের পক্ষে এবং দুইবার ভোটদানে বিরত থাকে৷ গত ২ মার্চ রাশিয়ার হামলা বন্ধের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘সর্বশেষ যে প্রস্তাব নিয়ে ভোট হলো, সাধারণ পরিষদের এই ভোটের কোনো ইমপ্যাক্ট নাই৷ প্রতীকী গুরুত্ব আছে৷ আর নিরাপত্তা পরিষদে তো আগেই এটা পাস হয়নি৷ ভেটোর মুখে পড়েছে৷ সাধারণ পরিষদের এই ভোট নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন৷ তারা চাচ্ছিলেন প্রতীকী হলেও এই নিন্দা প্রস্তাবটি যেন সর্বোচ্চ ভোটে পাস হয়৷ তারা একটা রেকর্ড রাখতে চায়৷ আর বাংলাদেশ বাই মেরিট বিষয়টি দেখেছে৷’’

তার কথা, ‘‘প্রথমবার বাংলাদেশ ভোট দেয়ায় বিরত ছিল, কারণ, তখন পুরো দায় রাশিয়ার ওপর চাপানো হয়৷ দ্বিতীয়টা ছিল মানবাধিকারের বিষয়৷ তখন বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছে৷ তৃতীয়টা রশিয়াকে হিউম্যান রাইট কাউন্সিল থেকে বাদ দেয়ার প্রশ্নে বাংলাদেশ ভোট দানে বিরত থাকে৷ আর সর্বশেষ বিষয়টি বাংলাদেশ দেখেছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিক থেকে, তাই পক্ষে ভোট দিয়েছে৷ এরপর যে অবার অন্য ইস্যুতে বাংলাদেশ ভিন্ন অবস্থান নেবে না তা কিন্তু বলা যায় না৷’’

তার কথা, ‘‘এটা দিয়ে বোঝা যায় যে, বাংলাদেশ কোনো বলয়কে চিন্তা করে অবস্থান নিচ্ছে না৷ আগে দেখা যেতো ভারত যে অবস্থান নেয় বাংলাদেশও সেই অবস্থান নেয়৷ ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সেটা কিন্তু হয়নি৷ ৮০ বা ৯০-এর দশকের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক নয়৷ তা না হলে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশ এত ভোটে জয় পেতো না৷’’

তারপরও রাশিয়ার দিক থেকে কোনো চাপ আসবে কিনা- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয় না কোনো চাপ আসবে৷ কারণ, রাশিয়াও জানে বাংলাদেশ ছোট দেশ৷ অ্যামেরিকাসহ পশ্চিমা দেশগুলো নানা রকম ফোন-টোন করে ভোট নিয়েছে৷ আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একই সময়ে কিরগিজস্তানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন৷ ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে৷ রাশিয়ার না বোঝার কোনো কারণ নেই৷’’

সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) শহীদুল হকও মনে করেন, এই ভোট নিয়ে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির কোনো আশঙ্কা নেই৷ কারণ, সাধারণ পরিষদের এই ভোটের কোনো গুরুত্ব নেই, কোনো বাইন্ডিং নেই৷ তিনি বলেন, ‘‘এবার সর্বোচ্চ সংখ্যক ভোট রাশিয়ার বিরুদ্ধে৷ রাশিয়ার বিরুদ্ধে আগে যারা ভোট দিয়েছে, তাদের সঙ্গে কিন্তু রাশিয়া ব্যবসা-বাণিজ্য বন্ধ করেনি৷ বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ রাশিয়ার আরো অনেক বিনিয়োগ ও ব্যবসা আছে৷ তারা এটা বোঝে৷ ফলে এ নিয়ে সম্পর্ক খারাপ হবে না৷ বাংলাদেশ তো ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে৷ তাতে কি সম্পর্ক খারাপ হচ্ছে কারুর সাথে?’’

তিনি আরো বলেন, ‘‘কূটনৈতিক দিক দিয়ে এবার আমি বলবো ভালোই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশ একটি ছোট দেশ৷ এক দিকে রাষ্ট্রীয় অখণ্ডতা ও স্বার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশ অবস্থান নিয়েছে৷ নয়তো অন্য কোনো দেশ বাংলাদেশে ঢুকে পড়লে আমরা কী বলতাম? আকেটি হলো, এই ভোটের প্রয়োগের দিক থেকে কোনো গুরুত্ব নেই৷ বাংলাদেশের অবস্থানটি তাই নিরাপদ বলা যায়৷’’

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit