শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সুইজারল্যান্ডে ‘নিকাব পরলে’ ১ লাখ টাকা জরিমানার প্রস্তাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ সুইজারল্যান্ডের সরকার সংসদে আইনের একটি খসড়া পাঠিয়েছে। সেই আইনে প্রস্তাব করা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে। বাংলাদেশের মুদ্রার তুলনায় যা এক লাখ টাকার সমান।

গত বছর সুইজারল্যান্ডে মুখ ঢাকা বা বোরকা নিষিদ্ধ নিয়ে গণভোট হয়। যেখানে ৫১.২ ভাগ মানুষ এর পক্ষে ভোট দেয়। এরপরই এবার জরিমানার বিষয়টি সামনে আনা হলো।

ওই সময় সুইজারল্যান্ডের এমন পদক্ষেপকে ইসলামফোবিক এবং যৌনতাবাদী হিসেবে সমালোচনা করা হয়েছিল।

প্রথমে মুখ ঢেকে রাখা আইন ভঙ্গ করার বিষয়টিকে অপরাধ হিসেবে গণ্য এবং ১০ হাজার ডলার জরিমানা করার কথা বলা হয়েছিল। কিন্তু পরামর্শের পর মন্ত্রীসভা এই প্রস্তাবে সম্মতি দেয়নি।

তারা বিবৃতিতে জানায়, মুখ ঢাকার বিষয়টি নিষিদ্ধ করা হচ্ছে জননিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য। শাস্তি দেয়ার বিষয়টি মুখ্য না।

তবে স্বাস্থ্যগত বা প্রাকৃতিক কারণে মুখ ঢাকার সুযোগ রাখা হয়েছে। যেমন করোনার কারণে মুখ ঢাকা যাবে।

৮৬ লাখ মানুষ সুইজারল্যান্ডে বসবাস করেন। এর মধ্যে মাত্র ৫ ভাগ হলো মুসলিম। যাদের বেশিরভাগের আদি নিবাস ছিল তুরস্ক, বসনিয়া এবং কসভোতে।

লুসার্ন বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সুইজাল্যান্ডে মাত্র ৩০ জন নারী নিকাব পরেন বা মুখ ঢাকেন।

বিশ্বের মধ্যে মাত্র পাঁচটি দেশে উন্মুক্ত স্থানে মুখ ঢাকা নিষিদ্ধ। ২০১১ সালে ফ্রান্স পুরো মুখ ঢাকা নিষিদ্ধ করে। অন্যদিকে ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও বুলগেরিয়ায় উন্মুক্ত স্থানে আংশিক অথবা পুরোপুরি মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আছে।

সূত্র : আল জাজিরা

কিউএনবি/বিপুল/১৩.১০.২০২২/ রাত ১১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit