শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেন ইস্যুতে ফের বৈঠকে বসছেন এরদোগান-পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে বৈঠক করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা যায়, ইউক্রেনের বিষয়ে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুর্কি প্রস্তাব নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন পুতিন ও এরদোগান।

গতকাল সোমবার তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ভ্লাদিমির পুতিন এই সপ্তাহের শেষের দিকে কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৈঠক করতে পারেন। গতকাল সোমবার সাংবাদিকদের পেসকোভ বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব নিরসনে তুরস্ক প্রস্তাব দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা প্রতিনিধিদের মধ্যে ইউক্রেনে যেন একটি বৈঠকের ব্যবস্থা করা হয়। 

কাজাখস্তানের ইন্টারঅ্যাকশন এন্ড কনফিডেন্স-বিল্ডিং মেজার ইন এশিয়া (সিআইসিএ) সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আলোচনা হবে। এর আগে গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন পুতিন-এরদোগান।

ইউক্রেনে সাত মাসের দীর্ঘ সামরিক অভিযান নিয়ে পশ্চিম ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখনও বাড়ছে।  ক্রিমিয়ার একটি রুশ-নির্মিত সেতুকে ক্ষতিগ্রস্ত করার প্রতিক্রিয়ায় গতকাল সোমবার ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মস্কো।

সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit