শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরপূর্বে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ১ জন নিহত হয়েছে। সিরিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন বাহিনী এই হামলা চালায়। ব্রিটেনভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদ সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে মার্কিন বাহিনীর এটা প্রথম অভিযান।

সিরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘মার্কিন দখলদার বাহিনী কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করে মুলুক সারাই গ্রামে অভিযান চালায়। যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা এটিকে মার্কিন সেনাবাহিনীর প্রথম অভিযান উল্লেখ করলেও নিহতের পরিচয় সরবরাহ করেনি। মুলুক সারাই গ্রামের একজন বাসিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সেনা বহনকারী হেলিকপ্টার রাতে অবতরণ করে। বাড়িতে হানা দিয়ে তারা একজনকে হত্যা করে। এছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়। অভিযানের সময় লাউডস্পিকারে বাসিন্দাদের বাড়ির ভেতরে অবস্থানের নির্দেশ দেয় মার্কিন বাহিনী।

সিরিয়ায় নিয়োজিত মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এখন পর্যন্ত দেওয়ার মতো কোনো তথ্য তাদের নেই। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন বাহিনী সিরিয়ায় অবস্থান করছে। গত জুলাইয়ে আইএসের শীর্ষ এক নেতাকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র। সূত্র: আল আরাবিয়া 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit