শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

১৩ বছর পর বৈঠকে বসছেন পাশিনিয়ান-এরদোয়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১৩ বছর পর আর্মেনিয়া এবং তুরস্কের প্রেসিডেন্ট বৈঠকে বসছেন। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে দুই দেশের প্রেসিডেন্টের বৃহস্পতিবার বৈঠকে বসার কথা রয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, কয়েক দশক ধরে চলা শত্রুতা দূর করতে আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চেকপ্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সাক্ষাতে মিলিত হচ্ছেন।

১৯১৫ সালে তৎকালীন অটোমান তুর্কি আর্মেনিয়ার নাগরিকদের গণহারে হত্যা করেছিল। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং আরও কিছু দেশ এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও আঙ্কারা এই অভিযোগ অস্বীকার করেছে।

২০০৯ সালে দুই দেশ সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। আজারবাইজানের সমর্থনে তুরস্ক ১৯৯৩ সালে আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করেছিল। দুই বছর আগে (২০২০ সালে) নাগোর্নো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে জড়ালে তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন দিয়েছিল। এই ঘটনার পর আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিনিয়ান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit