শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পুতিনের জাপোরিঝিয়া ‍নিয়ন্ত্রণের ঘোষণার পর কিয়েভে যাচ্ছেন আইএইএ প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আনবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি ইউক্রেনে যাচ্ছেন। বৃহস্পতিবার তার কিয়েভে পৌঁছানোর কথা। সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জাপোরিঝিয়াকে রুশ অন্তর্ভুক্তের ঘোষণা দিয়েছেন। তার ঘোষণার পর আইএইএ প্রধান কিয়েভে যাচ্ছেন। সেখানে তিনি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ‘সুরক্ষা অঞ্চল’ গঠন নিয়ে আলোচনা করবেন।

আইএইএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপোরিঝিয়া কেন্দ্রের কাছে পারমাণবিক নিরাপত্তা এবং সুরক্ষা  কেন্দ্র স্থাপনে উভয়পক্ষকে রাজি করানো এবং বাস্তবায়নে সংস্থা প্রধান রাফায়েল গ্রোসি কিয়েভ সফরে যাচ্ছেন। জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমান রুশ বাহিনীর দখলে আছে। তবে এটি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন ইউক্রেনের কর্মকর্তারা। গত ২০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যে চার অঞ্চল রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেন জাপোরিঝিয়া তার মধ্যে অন্যতম।

সাম্প্রতিক সময়ে এই জাপোরিঝিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেখানে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার জন্য বিবাদমান দুইপক্ষ পরস্পরকে দায়ী করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit