শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জাপোরিঝিয়ায় রাশিয়ার মিসাইল হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, জাপোরিঝিয়ায় স্থানীয় সময় ভোরে কয়েকটি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। এরপর আরেক দফায় মিসাইল হামলা চালিয়েছে তারা।

ওলেক্সান্ডার স্তারুখ নামে একজন কর্মকর্তা মিসাইল হামলার ব্যাপারে টেলিগ্রামে লিখেছেন, অ্যাটেনশন! শত্রুরা আরেকটি মিসাইল ছুড়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, ভোরে প্রথম দফায় সাতটি মিসাইল ছোড়া হয়। 

টুইটে ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আতঙ্ক তৈরি করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। রাশিয়ার সন্ত্রাসীদের অবশ্যই থামাতে হবে- অস্ত্রের মাধ্যমে, নিষেধাজ্ঞা এবং পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে। 

ইউক্রেনীয় কর্মকর্তা ওলেক্সান্ডার স্তারুখ প্রথমে জানিয়েছিলেন মিসাইল হামলায় দুইজন নারী নিহত হয়েছেন। পরবর্তীতে তিনি বিষয়টি সংশোধন করে জানান, হামলায় একজন নারী নিহত হয়েছেন। অপর নারী বেঁচে গেছেন। 

এদিকে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে এরমধ্যে একটি হলো জাপোরিঝিয়া। এই অঞ্চলটিতেই বৃহস্পতিবার মিসাইল হামলা চালিয়েছে তারা।

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit