শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সিটি হলে এলোপাতাড়ি গুলি চালালে তাদের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত ওই মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। বুধবারের এই ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই ‘কাপুরুষোচিত’ হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং বিচার দাবি করেছে। এছাড়া হামলার জন্য দায়ী করা হয়েছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে।

পুলিশ বলছে, বন্দুকধারীরা স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে সান মিগুয়েল টোটোলাপান শহরের সিটি হলে হামলা চালায়। এরপরই সেখানে ওই মেয়র ছাড়াও আরও ৯ জনকে গুলি করে হত্যা করে তারা। 

অনলাইনে পোস্ট করা বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, বন্দুকধারীদের হামলার কারণে ভবনটি বুলেটের ছিদ্রে পরিপূর্ণ। 

বিবিসি বলছে, বন্দুকধারীদের হাতে নিহতের শিকার ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং কাউন্সিল কর্মীরাও রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত মরদেহের গ্রাফিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

বেশ কিছু রিপোর্টে বলা হচ্ছে, বুধবার নিহত মেয়র মেন্ডোজা আলমেদার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সাবেক মেয়র এবং সিটি হলে হামলার আগে তাকেও তার বাড়িতে হত্যা করে বন্দুকধারীরা।

হামলায় নিহতের মোট সংখ্যা নিয়ে বিভিন্ন রিপোর্টে পরিবর্তিত তথ্য উঠে আসছে এবং কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। 

হামলার পর মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ইউনিট মোতায়েন করছে।

সান মিগুয়েল টোটোলাপান শহরটি গুয়েরেরো প্রদেশে অবস্থিত। 

এদিকে, প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাদো পিনেদা বুধবারের হামলায় প্রাণহানির জন্য গভীরভাবে অনুতপ্ত বলে টুইট করেছেন।
সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/সকাল ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit