শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গ্রিক উপকূলে নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিক উপকূলে বৃহস্পতিবার ভোরে নৌকাডুবিতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল। তবে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের উপকূলের কাছে অবস্থিত লেসবস দ্বীপের পূর্বদিকে নৌকাটি ডুবে যায়।

কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/সকাল ১০.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit