বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে, বাড়বে বৃষ্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপ সৃষ্টি হলে এর প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এর আগে চলতি মাসে বঙ্গোপসাগরের দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে সারাদেশে বেশ বৃষ্টিও হয়েছে। তবে এখন রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। বরিশাল বিভাগে কোনো বৃষ্টি ছিল না। এসময় সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।

গত দুদিন ঢাকার আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টি ছিল। তবে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের আধিপত্য। সঙ্গে বাড়ছে গরমও।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমে জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে জানিয়ে বজলুর রশিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit