বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

আরব আমিরাতের লক্ষ্য ১৭০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ আরব আমিরাতকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবে নজর কাড়তে পারেননি কেউ। দলীয় প্রচেষ্টাতেই এই সংগ্রহ আসে স্কোরবোর্ডে। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রান করেছেন মেহেদী মিরাজ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকে বাংলাদেশ। প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়ে সাব্বির রহমান ৯ বলে ১২ রান করে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে রান করতে থাকেন মিরাজ। পাওয়ার প্লেতে লিটন দাসকে সাথে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেন ৪৮ রান। নবম ওভারে ২০ বলে ২৫ করে লিটন দাস ফিরে গেলেও রানের গতি থামতে দেননি আফিফ হোসাইন।

১১তম ওভারে আয়ান আফজালকে ছক্কা মেরে পরের বলেই তরুণ এই লেগ স্পিনারের ধাঁধাঁয় আফিফ ফেরেন ১০ বলে ১৮ করে। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি মিরাজ-মোসাদ্দেক। তবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মিরাজকে ফিরতে হয় ১৫তম ওভারে। আউট হবার আগে খেলেন ৫ চারে ৩৭ বলে ৪৬ রানের ইনিংস।

মিরাজ ফেরার পর রানের গতি কিছুটা কমে আসে। যা বাড়াতে গিয়ে মোসাদ্দেক ফেরেন ২১ বলে ২৭ রান করে। ইয়াসির রাব্বি আর অধিনায়ক সোহান মাঠে থাকলেও রানের গতি বাড়াতে পারেননি তারা। ১৫ ওভারে ১২৬ থেকে পরের ৪ ওভারে মাত্র ২৯ রান আসে স্কোরবোর্ডে। শেষ বলে নুরুল হাসান সোহানের ছক্কাটা বাদ দিলে, বলই যেন লাগাতে পারছিলেন না ব্যাটে। ১০ বলে ১৯ রানে অপরাজিত সোহান, ১৩ বলে ২১ করেছেন ইয়াসির।

কিউএনবি/ বিপুল/ ২৭.০৯.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit