মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

করোনা শনাক্তের হার ১৫ শতাংশের বেশি, মৃত্যু ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৭৭৩ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জনে।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। এ সময় ৪ হাজার ৮২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৮১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit