শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম

রাণীশংকৈলে বিশ্ব পর্যটন দিবস পালিত 

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এ ছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- ইন্দ্রজিৎ সাহা।আরো বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পশুপালন কর্মকর্তা মৌসুমি আকতার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যটন শিল্পের উন্নয়নে রাণীশংকৈলের ঐতিহ্যবাহি রাজবাড়ি,জগদলের জমিদার বাড়িসহ অন্যান্য পর্যটনস্থলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কথা বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit