শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ডেটিং অ্যাপে সাইফের ছবি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় মুখ সাইফ আলি খানের ছবি ঘুরে বেরাচ্ছে ডেটিং অ্যাপে জুড়ে। আর যা দেখে তিনি নিজেই হতবাক! কিন্তু এমন হল কীভাবে?

‘বিক্রম বেধা’ মুক্তির হাতে গোনা ক’দিন বাকি। ‘দ্য ক্যাপিল শর্মা শো’-তে দলবল নিয়ে হাজির সাইফ। আসন্ন ছবির প্রচারের ফাঁকে দর্শককে হাসিয়ে কাহিল করে ছাড়লেন অভিনেতা। জানালেন, আন্তর্জাতিক ডেটিং অ্যাপে নিজের ছবি দেখতে পেয়েছেন। সেটি ‘কাল হো না হো’ সিনেমার লুক।

পতৌদি পরিবারের বিখ্যাত পোশাক সংস্থা ‘হাউজ অফ পতৌদি’-র জীবন নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। হাতবদল হতে চলেছে কি পারিবারিক ঐতিহ্য? সাইফকে পেয়ে গোপন কথা জেনে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি সঞ্চালক কপিল। 

জিজ্ঞাসা করেছিলেন, পতৌদি পরিবারের সবাই কি শুধু ‘হাউজ অফ পতৌদি’-র পোশাক পরেন? উত্তরে সাইফ বলেন, “সব সময় নিত্যনতুন ফ্যাশনের পোশাক মেলে সেখানে। যদি বিক্রি না হয়, আমি পরে নিই।”

পরবর্তী আলোচনা এগোয় সিনেমাতে সাইফের জনপ্রিয়তা নিয়ে। ‘ভূত পুলিশ’ হোক বা ‘বান্টি অউর বাবলি ২’ কিংবা এখন ‘বিক্রম বেদা’। দর্শকের আসন থেকে কেউ কেউ বলছিলেন ইদানীং নেটদুনিয়ায় ‘স্টক’ করার প্রবণতা নিয়ে। সাইফ তখনই বলে ওঠেন, “ও, হ্যাঁ! কেউ আমার ছবি আন্তর্জাতিক ডেটিং অ্যাপে দিয়েছে দেখলাম। ‘কাল হো না হো’-র প্রচার এখনও চলছে যা বুঝছি।”

যদিও এ বছরে টানটান অ্যাকশন সিনেমা উপহার দিতে চলেছেন সাইফ। ‘বিক্রম বেদা’-য় তিনি বিক্রম তথা দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায়। এক গ্যাংস্টার তাকে নাস্তানাবুদ করে ছাড়ে। অন্য গল্পের মোড়ে নিয়ে যাবে। সে-ই বেদা। যে চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন। 
ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/সকাল ১১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit